স্টাফ রিপোর্টার রিমন হোসেনঃ
আজ ২৬ জুন ২০২৫
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বুরহান মার্কেট এলাকা থেকে তরফ আলী (৪২) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরফ আলী কালিয়ানপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
তরফ আলীর পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধে প্রতিবেশী এক সেনাসদস্যের লাগাতার মামলার হুমকিতে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তরফ আলী মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই বোরহান আলী বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা প্রায়ই মোবাইল ফোনে মামলার ভয় দেখাত। এ নিয়ে আমার ভাই সব সময় দুশ্চিন্তায় থাকত। আমাদের ধারণা, তাদের হুমকির কারণেই সে আত্মহত্যা করেছে।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, ‘তরফ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM