মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ( নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় র্যালির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার। নির্বিচারে বন উজার,ক্রমবর্ধমান তাপমাত্রা,পরিবেশ দূষন ইত্যাদি বিষয় আলোচনায় তুলে ধরেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী আঃ হাকিম,প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী,বনবিট অফিসার আনিছুর রহমান, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) গো ফর ইম্প্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী,ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর প্রনব কুমার আলোচনায় অংশ গ্রহন করেন। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রতিনিধি,ইয়থ গ্রুপ,কমিউনিটি পিপলস,পরিবেশবাদী সংগঠন প্রিতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ড,ওয়টার এইড,বাংলাদেশ-সুইস কন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় ইএসডিও'র আয়োজনে র্যালী, আলোচনা ছাড়াও গাছের চারা বিতরন, আলতাদীঘি জাতীয় উদ্যান পরি্ছন্ন অভিযান এবং রসপুর আশ্রায়নে বৃক্ষরোপন করা হয়
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM