মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় চক্ নিরখিন ঠুকনিপাড়া মোড় থেকে রাঙ্গামাটি পর্যন্ত রাস্তায় আত্রাই নদী থেকে উত্তোলিত বালু বহনকারী ড্রামট্রাক এই আঞ্চলিক রোডে চলাচলের বন্ধের দাবী তে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ করেছে । অদ্যই ২৫/০৬/২৫ তারিখে এই আন্দোলনে এলাকাবাসী ও যুক্ত হয়েছে। তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের জন্য খনন করে রাখা হয়েছে, এমতাবস্থায় বৃষ্টির পানি জমিয়ে চলাচলের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই জন দূর্ভোগের মাঝে ড্রাম ট্রাকে প্রায় ৭০/৮০ টন বালি নিয়ে নিয়মিত চলাচল করছে । এতে রাস্তার ভীষণ ক্ষতি হচ্ছে এবং গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদের উপযোগী হয়ে সর্ব সাধারণ জনগন ভোগান্তি তে পড়েছে।
এই জনদূর্ভোগের রাস্তাটি দ্রুত সংস্কারের আবেদন করা স্বত্বেও সুফল না পেয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীরা রাস্তা ব্ন্ধ করে দিয়ে দ্রুত সংস্কারের জন্য এবং ড্রামট্রাক চলাচল বন্ধের দাবি তে বিক্ষোভ করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM