শিমুল তালুকদার সদরপুর থেকেঃ
আজ বুধবার ফরিদপুরের সদরপুরে উপজেলা পরিষদ চত্তরে বিনামূল্যে বীজ ও বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৪- ২৫ অর্থবছরে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, সদরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রমেন্দ্র নাথ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, 'বাংলাদেশ প্রেসক্লাব ' সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব হোসাইন, সাংবাদিক সোবাহান সৈকত, সাব্বির হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM