উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার।নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক মোঃ শাহাদারা খান (পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো: টিটু আলী, এএসআই মো: নাহিদ নিয়াজ, এএসআই মো: তুহিন আলী, কনস্টবল রবিউল, সঙ্গীয় ফোর্স সহ লোহাগড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে লোহাগাড়া থানাধীন লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ীয়া গ্রামস্থ সিরাজ শেখ এর মুদি দোকানের সামনে এড়েন্দা টু সুপ্তগামী পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি মো: স্বপন শেখ (৩০) পিতা: মৃত হারেজ শেখ, সাং-নওয়াপাড়া, থানা-লোহাগড়া, জেলা- নড়াইল এর দখল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সোমবার (২৩ জুন) রাতে ঘটনাস্থল থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM