মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইলঃ
চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ সারাদেশের ন্যায়
টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করেছেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থান নেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম,রোকেয়া নাজনীন,হাফিজা নাসরিন সুলতানা প্রমুখ।
এসময় বক্তারা বলেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সরকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM