চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ সুফিয়ানঃ
পুলিশ সূত্রে জানা যায়
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন ০২ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পারিলা গ্রামস্থ জনৈক কুদ্দুস এর আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তার উপর। গত ২২/০৬/২৫ ইং তারিখ অনুমানিক রাত ২২.০০ ঘটিকা হতে ২৩/০৬/২৫ ইং তারিখ রাত ০৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় ভিকটিম রাজু আহম্মেদ(২১), পিতা- মোঃ আঃ মোত্তালেব, মাতা- মোসাঃ সুলতানা বেগম, সাং- শ্রীরামপুর, থানা- নাচোল,জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে- বা কাহারা গলা কেটে রাস্তার ধারে ফেলে যায়। ভোর বেলায় পথচারীরা লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ এবং মেম্বারকে সংবাদ দেয়। প্রাথমিকভাবে কোন কারণ জানা যায়নি। ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ উপস্থিত আছে। । উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM