রাজবাড়ি জেলার গোয়ালন্দ পৌরসভা। ৮০ হাজারও বেশি মানুষের বসবাস এই পৌরসভার আয়াতন ৪.৮৫ বর্গকিলোমিটার। ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এই পৌরসভা। এই পৌরসভার বাসিন্দারা জন্মের ২৩ বছরেও উন্নয়ন কি জিনিস তা চোখেও দেখেনি।
কিন্তু ব্যক্তিক্রম ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল গত নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহন করার পর। তিনি যেন আড়াই বছরে পাল্টে দিয়েছে গত ২৩ বছরের নানা সমস্যা জর্জরিত পৌরসভাকে নতুন রুপ যৌবন দিয়েছেন এমনটাই বলছেন সুশিল সমাজ ও স্থানীয় পৌরবাসী। অথচ নতুন মেয়র নজরুল ইসলাম মন্ডল দায়িত্ব শুরু করেছেন পৌনে ৬ কোটি টাকা ঋনের বুঝা মাথায় নিয়ে। বর্তমানে আরসিসি রাস্তা,বিশুদ্ধ পানির ব্যবস্থা, ডেনেজ ব্যবস্থা,পাকা কার্পেটিং সড়ক,বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা,কোভিট ৯৯ প্রজেক্ট,সোলার লাইট ব্যবস্থা সহ নানা উন্নয়ন মুলক কাজের কারণে প্রথম শ্রেণীর পৌরসভায় রুপান্তরিত হয়েছে এই পৌরসভাটি।
এছাড়াও পর্যায়ক্রমে ৩৫০ কোটি টাকার উন্নয়নমুলক কাজ হবে এই পৌরসভায় এমনটাই বলছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। যা বিগত ইতিহাসে নজির বিহীন ঘটনা। শুধু তাই নয়, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত পৌরবাসীর জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন এই মেয়র।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM