স্টাফ রিপোর্টার রিমন হোসেনঃ
শনিবার ২১ জুন রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কা দেওয়ায় সুজন খান (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে কাভার্ডটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে ধুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM