মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী দুর্গাপুর উপজেলা শাহবাজপুর গ্রামে এক কৃষকের পান বরজ কেটে ফেলা হয়েছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
জানা যায়,(২০ জুন) শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত গোপাল প্রামানিকের ছেলে শামসুল হক ইনুর ১০ শতাংশ জমির পান বরজের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। অভিযুক্ত ওই যুবক একই গ্রামের মৃত জলিল জদ্দারের ছেলে আল-আমিন।
স্থানীয় আবুবক্কর বলেন, অভিযুক্ত আল আমিন সম্পর্কে সামসুল হক ইনুর আপন বোনের ছেলে দীর্ঘদিন যাবত নিজেদের মধ্যে জমি নিয়ে মামলা মুকুদ্দমা হয়ে আসছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে পান বরজ কেটে ফেলার মত ঘটনা ঘটানো হয়েছে।
ভুক্তভুগী শামসুল হক বলেন,আমি অনেক কষ্ট করে এই পান বরজ তৈরি করেছি। আল- আমিন তার ভাইদের আদেশে আমার এই ক্ষতি করেছে। তারা আমার জমি জোর করে দখল করেছে এই নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করাকে কেন্দ্র করে আল আমিন এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ট বিচার চাই আইনের কাছে।
অভিযুক্ত আল আমিন অভিযোগ শিকার করে বলেন, হ্যাঁ আমি পান বরজ কেটে ফেলেছি, সে আমার আমের গাছ কেটেছে।আমার বাবা দীর্ঘদিন যাবত এই এলাকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে তিনি নিজ হাতে সকলের বিচার করেছেন তাই আমি নিজেও তার পান বরজ কেটে তার বিচার করেছি।
এ বিষয়ে জানার জন্য দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দুরুল হুদাকে মুঠো ফোনে কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM