মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মাদক প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে উপজেলার রেল স্টেশন রোড এলাকায় পরিচালিত এ অভিযানে ২৪৯ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
অভিযানকালে কারখানাটি থেকে মদ তৈরির বিভিন্ন উপকরণও উদ্ধার করে সেনা সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার দেবপাড়া এলাকার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল (৫০), সরদারপাড়ার মৃত তজিবুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০) এবং শান্তনগর এলাকার মৃত গৌড় চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৫)।
অভিযানকালে ২শ ৪৯ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরেই লাইসেন্সবিহীন মাদকসেবন কারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাদের লাইসেন্স ছিল না তাদের কাছেও মাদক বিক্রি করা হতো। এছাড়াও স্কুলের ছেলেদের কাছে মাদক বিক্রি করা হতো। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM