মোঃ মনোয়ার হোসেন, রাজশাহীঃ
রাজশাহী নগরীর ছোট বনগ্রাম মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম জনি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ মামুন আর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম সরকার, সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, বজলুল হক মন্টু এবং মোঃ জয়নাল আবেদীন শিবলী।
আরও উপস্থিত ছিলেন , সদস্য মোহাম্মদ জসিম রাজশাহী মহানগর বিএনপি , মোহাম্মদ আখতার হোসেন ১৯ নং দক্ষিণ ওয়ার্ডে আহবায়ক রাজশাহী মহানগর বিএনপি।
বক্তব্যে প্রধান অতিথি আব্দুস সালাম বলেন, “আওয়ামী লীগ একটি চোরের দল, লুটেরার দল। তারা দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের দল, স্বাধীনতা রক্ষার দল।”
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীদের আগমন ঘটে। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ছোট বনগ্রাম মোড় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চন্দ্রিমা থানা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM