হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর শহরের আয়ছুন পার্কের তৃতীয় তলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেহেরপুর মেট্রো-৪৫ অফিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয়ের বিএম মো. ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স দেশের একটি বিশ্বস্ত এবং গ্রাহকবান্ধব জীবন বীমা প্রতিষ্ঠান। আমরা সবসময়ই গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করে থাকি। মেহেরপুরে নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা এখানকার মানুষদের আরও কাছাকাছি থেকে জীবন বীমা সেবা পৌঁছে দিতে পারব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের এজিএম মো. মনিরুজ্জামান খান এবং দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন।
তারা বলেন, সোনালী লাইফ শুধু একটি বীমা কোম্পানি নয়, এটি মানুষের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশীদার। আমরা চাই দেশের প্রতিটি মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাক এবং প্রত্যেকেই একটি নিরাপদ জীবন গঠনে বীমা গ্রহণ করুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএ শামীম, হাসান, মাহাবুল, মো. মশিউর রহমানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM