ইমদাদুল হক রানা রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নে ভি জি ডি এর আওতায় চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ জুন সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা ভিজিডি কর্মসূচির আওতায় ২৮৩ জন অসহায় দরিদ্র মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন , প্যানেল চেয়ারম্যান মোঃ মহন রায়হান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তরুন কুমার দাস, ইউপি সদস্য মোহন মল্লিক, মোঃ কবির হোসেন, তোফাজ্জেল হোসেন, মজিবর রহমান, সোহরাব হোসেন, উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমে ২৮৩ উপকারভোগী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করা হয়। উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় প্যানেল চেয়ারম্যান মহন রায়হান বলেন বলেন, " আমরা চেষ্টা করছি সরকার থেকে প্রাপ্ত সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের নির্দেশনায়, ইউনিয়নের সকল অসহায় পরিবারের মাঝে সঠিক ভাবে পৌছে দেয়ার। এই ভিজিডি চাউল তাদের কিছুটা হলেও সহযোগিতা হবে বলে আমরা বিশ্বাস করি।"
চাউল বিতরন অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM