মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকার অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম। উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান বলেন, রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM