অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ।
আজ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ শনিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের কাচুপাড়া বিলে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে মাটি উত্তোলনের কাজে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) পাওয়া যায়। চারটি ভেকু জব্দ করে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের জিম্মায় প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আসেন নি। মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের সদস্যগণ।
ইতিপূর্বে একই স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেকুর ৬টি ব্যাটারি জব্দ করা হয় যা নিরাপদ হেফাজতে রক্ষিত আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM