জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বাবুর স্ত্রী।পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন তাজিম সুলতানা লাকীকে সুস্থ করে তোলার। সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তাজিম সুলতানা
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী বাবুর স্ত্রী।রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাজিম সুলতানা লাকি (৬০) রোববার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নলিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য দলিয় গুণগ্রাহী রেখে গেছেন।
তাজিম সুলতানা লাকি মৃত্যর আগ পর্যন্ত জেলা মহিলা দলের উপদেষ্টা পদে ছিলেন। এর আগে তিনি একই সংগঠনের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। রোববার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে তার জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
তাজিম সুলতানা লাকী দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন। ২০১৯ সালে তার ছেলের একটি কিডনী ট্রান্সপ্লান্ট করিয়ে তিনি সুস্থ জীবনযাপন করছিলেন। এক সপ্তাহ আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM