শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি টহল টিম শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুল্লাগড়া ইউনিয়নের মনতলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভদকা।
আটককৃত এ সব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে। এ ব্যাপারে সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান, সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি'র মাদক বিরোধী বিশেষ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM