তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচ.ডি করার সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হোসেন। তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষে বিভাগটিতে ভর্তি হন।
বিভাগের বায়োমেড ইনোভেটস ক্লাব জানায়, মারুফ হোসেনের এই অর্জন বিভাগটির জন্য গর্বের। তাঁর সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ক্লাবের পক্ষ থেকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
নিজের অভিজ্ঞতা জানিয়ে মারুফ বলেন, স্বাভাবিকভাবে আমরা অনেক সময় নিজেদের চিন্তাভাবনাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার চিন্তা অনেক সময় স্বপ্নের মতো মনে হয়। তবে সেই গণ্ডির বাইরে ভাবতে পারলে এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারলে ফুল ফান্ডেড স্কলারশিপে বিদেশে পড়াশোনা করা শুধু কল্পনা নয়, বাস্তবতাও হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইইএলটিএস পরীক্ষায় অংশ না নিতে পারা। তবে তিনি বিকল্প ভাষাগত দক্ষতার পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।
বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচ.ডি করার সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও কঠিন। এই বছর আমাদের বিভাগ থেকে একজন শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন। গত বছর একই বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি হয়েছিল।
তিনি আরও বলেন, এটি প্রমাণ করে যে আমাদের বিভাগের শিক্ষার্থীরা গবেষণা, একাডেমিক উৎকর্ষতা ও উচ্চশিক্ষার প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে সক্ষম হয়ে উঠছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM