ধামইরহাট কালুপাড়া বর্ডার দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ ইন।
ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর ধামইরহাটে আছিয়া খাতুন (৪৮) নামের এক নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আইয়ুব আলী।
আছিয়া খাতুন যশোর জেলার ইসুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। কোম্পানি কমান্ডার আইয়ুব আলী বলেন, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এসের সীমান্ত দিয়ে মধ্যরাতে বিএসএফ আছিয়া খাতুনকে বাংলাদেশে পুশ ইন করে। দুপুরে স্থানীয়রা ওই এলাকায় মাঠের মধ্যে গরু বাঁধতে গেলে ওই নারীকে দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী আছিয়া খাতুন প্রতিনিধি কে বলেন তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। বিএসএফের সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আছিয়া খাতুনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM