রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে এলাকাবাসীর রেলপথ অবরোধের ফলে আড়াই ঘন্টা রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিলো। বুধবার (১১ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি সকাল সাড়ে ৮টার দিকে রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার করা হয়।
অবরোধকারীরা বলেছে, এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামি ২০ জুন আবারো রেলপথ অবরোধ করবে তারা। অবরোধকারীরা যে সকল ট্রেনের যাত্রাবিরতি চায় সেগুলো হলো, সিল্কসিটি এক্সপ্রেস (ঢাকা+রাজশাহী রুট), বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি রুট), সাগরদাঁড়ি এক্সপ্রেস (রাজশাহী-খুলনা রুট) ও ঢালারচর এক্সপ্রেস (রাজশাহী-পাবনা রুট)।
উল্লেখ্য, ১৯২৯ সালে স্থাপিত নন্দনগাছী স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় ২০১৫ সালের শেষ দিকে। যখন স্টেশনটি চালু ছিলো, তখন এখানে স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টম্যান, পয়েন্টসম্যান, গেটম্যানসহ ১২ জন কর্মরত ছিলেন। বর্তমানে এখানে শুধু দুটি লোকাল ট্রেন থামে। আর পোর্টম্যান পদে মাত্র একজন কর্মরত আছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM