মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার এসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুমন ওরফে কসাই সুমন (৩৮)। তার পিতার নাম নুরুন নবী, তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধুপুর গ্রামের বাসিন্দা।
সুমনের বিরুদ্ধে মোট চারটি ওয়ারেন্ট ছিল, যার মধ্যে রয়েছে ,একটি
মামলায় ১০ বছরের সাজার রায় (মাদক মামলা), একটি ৯ মাসের জিআর সাজা,একটি ৬ মাসের জিআর সাজা এবং একটি জিআর নরমাল ওয়ারেন্ট।
এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের এই অভিযান আজ ১০ জুন ২০২৫ ইং তারিখে পরিচালিত হয় এবং সফলভাবে পলাতক আসামিকে আটক করা হয়।
রায়পুর থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM