শিবগঞ্জে পাগলা নদীর বামতীরে সিড়িঘাট নির্মাণ কাজের উদ্বোধন ।
চাঁপাইনবাবগঞ্জ -০১আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল আজ ২৩ সে সেপ্টেম্বর শনিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে তত্তিপুর মহাশস্মান ঘাটে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন ।
এ উপলক্ষে তর্তিপুর ঘাট চত্বরে উদ্বোধনী আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এছাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন, তর্তিপুর মহাশশ্মান কমিটির সভাপতি সাধন চন্দ্র , বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কুমার ত্রিবেদী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুর্খাজী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমানসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM