আল-আমিন স্টাফ রিপোর্টার:
শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানীর পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা, বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের তরফ থেকে হাট পরিদর্শন করা হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শেরপুর-জামালপুর লিংক ব্রিজ সংলগ্ন আলহাজ্ব আব্দুস ছামাদ কোরবানীর পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার কোরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। ক্রেতা-বিক্রেতা উভয়ই যাতে নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একইসাথে তিনি পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ও কোরবানির পশুর হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM