সাভার পৌরসভার একমাত্র কুরবানির পশুর হাট উদ্বোধন।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে।
তিন জুন মঙ্গলবার ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকার সময় গেন্ডা পুকুরপার বালুর মাঠ এলাকায় কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মো: আবুবকর সরকার।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
উপস্থাপনায় ছিলেন দেলোয়ার হোসেন মাতবর।
উদ্বোধন শেষে অতিথি বৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু ও ব্যাবস্থাপনার দায়ীত্বে ছিলেন ভিক্টোরিয়া ক্লাবের সাংঘটনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক। আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদুজ্জামান বাচ্চু, মোঃ মোশারফ হোসেন ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM