ইমদাদুল হক রানা রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাফেজিয়া মাদ্রাসার পানির ট্যাংকি ধসে পড়ে কানিজ ফাতেমা (১২) নামে নাজেরা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের মেয়ে। এসময় মাদ্রাসার আর এক ছাত্রী, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ডহর পাচুরিয়া গ্রামের জসিমের মেয়ে মিম আক্তার (১৩) আহত হয়। আহত মীম হেফজ বিভাগের ছাত্রী।
মঙ্গলবার (০৩ জুন) ভোর ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফেজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার অজুখানায় এ দুঘর্টনা ঘটে।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৪ টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার ওযুখানায় ওযু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এসময় ওযু খানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।
স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুইজন ছাত্রী কানিজ ফাতেমা ও মিম আক্তার ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে ওযু খানায় যায়। দুর্বল খুটির উপর নির্মিত পাশে থাকা ১০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ পানির ট্যাংকির খুটি ভেঙে ট্যাংকি মাথার উপর পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে কানিজ ফাতেমার মৃত্যু হয় ও মিম আক্তার আহত হয়। আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন । বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, এস আই মোঃ আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM