মোঃ সবুজ মিয়া স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ উত্তরাশশী মিলবাজার এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে।
জানা যায়, নীলফামারী থানার একটি টহল গাড়ি পঞ্চপুকুর এলাকা থেকে জেলা শহরের দিকে যাওয়ার সময় মিলবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট আলিফকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের গাড়িটির চালক অসচেতনভাবে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, ওই গাড়ির ধাক্কায় একই দিনে এলাকায় আরও কয়েকটি ছাগল ও মুরগি মারা গেছে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “শিশুটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM