ছাইদুল ইসলাম , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দুই দিনব্যাপী কৃষক- কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ জুন) সকাল দশটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু উপজেলার বিভিন্ন কৃষক ও কৃষাণীদের মাঝে ২০২৪ -২০২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা লাবনী খাতুন প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM