গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে ১৫১ জন উপকার ভোগি কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২রা জুন) সকালে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের সামনে এ উপকরণ বিতরণ করে।
উপকরণের মধ্যে ছিলো,৪টি ফলজ চাঁরা,৬ কেজি রাসায়নিক সার, ১টি নেটের বেড়া, তিন মৌসুমের জন্য ২২ ধরনের সবজি বীজ ও পুন স্থাপন সাইনবোর্ড।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান জানান,এই ধরনের প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি পরিবারের জন্যে বিষমুক্ত সবজি চাষ ও পুষ্টি চাহিদা পুরন করা সম্ভব। এটি সরকারের একটি মাইল ফলক উদ্বেগ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM