এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ
শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল/নায়েক
এএসআই (নিঃ)/এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২ দিন মেয়াদী "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স" এর ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০১ জুন) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স" ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]।
পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি, প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।
এ সময় আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেন, পুলিশ পরিদর্শক মোল্লা সোহেব আলী, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM