রজশাহী ব্যুরোঃ
গত ৩১ মে ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে বেলা ১২:১০ টায় দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ রাজু (২৭), ২। মোঃ অংকন (২৭)। মোঃ রাজু রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামের মোঃ রাজ্জাকের পুত্র এবং মোঃ অংকন রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ ইকবাল হোসেনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা ১১:১০ টায় চারঘাট থানাধীন সারদা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বেলা ১২:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রাজুর দেহ তল্লাশিকালে তার ডান কাঁধে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাজু, মোঃ অংকন এবং পলাতক অভিযুক্ত মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM