মো আমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে। ৩১ মে শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা: লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।
পুলিশ সাংবাদিকদের জানায়, গত শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো। সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,
কর্মের সন্ধানে কয়েকবছর আগে পাসপোর্ট ব্যতিত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলো, কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলো তাঁরা। পরে তাদের গ্রেপ্তার করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল একটি মামলা করেছে বিজিবি। আজ রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM