আল-আমিন স্টাফ রিপোর্টারঃ
শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ৩১ মে শনিবার বিকেলে চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গেল বছরের ৫ আগস্ট চন্দ্রকোণা কলেজে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নকলা থানায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিপক্ষে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
এব্যাপারে নকলা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM