1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে,আহত ৩। ইবিতে তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। টাঙ্গাইলে গ্যাসের তীব্র সংকট দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। সিলেট-ঢাকা মহাসড়ক ৬ ল্যান প্রকল্পে ভূমি অধিগ্রহণ ভূমির কম মূল্য নির্ধারণের অভিযোগ মালিকদের।   রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়।        রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।        ধামইরহাট সিমান্তে বিপুল  পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি। জয়পুরহাটে মনোনয়নে নাটকীয় মোড়, দুই আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে ১১ জন। ফরিদপুরে ভিক্ষুকের ৮০ হাজার টাকা চুরির অভিযোগ মাদক সেবীর বিরুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট।

উপ-সম্পাদকীয় ”সত্যি’ই কি বাংলাদেশ ধ্বংসের দিকে নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে?

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

 

উপ-সম্পাদকীয়

সত্যি’ই কি বাংলাদেশ ধ্বংসের দিকে নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে?

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরী ( এম,এ ঢাঃবিঃ)

সম্প্রতি ন্যায়-অন্যায় , নীতি-দুর্নীতি , আদর্শ-অনাদর্শ, সাধু-চোর এ সব নিয়ে যত কথা বলছি , মোদ্দা কথা হলো,পারিবারিক ও সমাজ জীবনে নৈতিক অবক্ষয় , ধর্ম ও মৃত্যু ভীতি ভয়ানকভাবে পলাতক । সোজা সাপ্টা হিসেবে মানুষের আয় , ব্যয় ও সন্চয়ের খতিয়ান জীবন যাত্রার মান দেখলেই উপার্জন সঠিক/বেঠিক বুঝতে কষ্ট হয়না । আসলে অর্থই সকল অনর্থের মুল ।
ক্ষমতার লোভ ,অসম প্রতিযোগিতা , সাধ্যের অধিক সাধ ইত্যাদি সমাজ জীবনে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পরেছে , আদর্শ শিক্ষা নির্বাসিত , ইংরেজী পয়েম হামটি টামটি মুখে নিয়ে বড় হওয়া শিশুটি , বাল্য শিক্ষার সদা সত্য কথা বলিবে শুনার ও জানার ফুসরত নেই । আমরা হঠাৎ মাননীয় প্রধান মন্ত্রীর ডাক শুনে যেন নিদ্রা থেকে উঠে বসলাম ।
সারাশী অভিযান , ক্যাসিনো পাকরাও , টেন্ডার বাজদের ধর পাকর ইত্যাদি ঝন্জাল অপসারণের ক্রাশ কর্মসুচী যেন ইস্রাফিল ফেরেশতা শিংগায় ফুক দিয়ে জানান দেয়ার মত খানিকটা ধারনা হয় । রাষ্ট্রের আইন , শাসন ও বিচার বিভাগ সচল থাকা অবস্তায় এহেন জাতীয় দুর্বিপাক কিসের আলামত , আমরা কোন দিকে জাতিকে ঠেলে দিচ্ছি । জাতির জনক ও জানান দিয়েছিলেন : সবাই পায় সোনার খনি , আমি পাই চোরের খনি , তেমনি যার ধমনীতে জাতির জনকের রক্ত প্রবাহিত মাননীয় প্রধান মন্ত্রীকেই শেষ অব্দি চোর ধরার নির্দেশ দিয়ে এটাই প্রমান করলেন , one and only Leader , আজ উনার বাপের মত লৌহ মানবীরুপে দুর্নীতি রোধে রুখে দাঁড়ালেন । কি আপন , কি পর , কি দলীয় নেতা কর্মী , কোন বাঁধাই উনাকে পিছু হঠাতে পারিনি । অনেকেই বলেন কঠিন সিদ্ধান্ত , আমি বলি ন্যায় পরায়ন সিদ্বান্ত । সাধুবাদ শুধু সাধুবাদ, জাতিকে ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে তুলার সাহসী ও সময় উপযোগী পদক্ষেপের জন্য । দলীয় নেতা কর্মীদের প্রতি সহানুভূতি থাকতেই পারে কিন্তু ক্লিনজিং এর জন্য কঠোর হওয়ার বিকল্প নেই । This is called Leadership , strong like a lion – ম্যাকিয়াভেলীর মতবাদ ।
আমরা জীবদ্দশায় বঙ্গবন্ধুকে হারাতে দেখেছি , প্রতিবাদ করতে ও পারিনি ,বলি কিংকর্তব্যবিমুর ছিলাম। ঘাপটি মারা স্বাধীনতা বিরোধীচক্র এখন ও ধান্ধার বাইরে নয় , সুযোগ পেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে ভুল করবেনা । তাই বিপদগামীদের বাদ দিয়ে অন্যান্যরা আসুন সমালোচনার বোমা না ফাটিয়ে চোখ কান খোলা রাখি ও যে কোন উদ্ভুত পরিস্তিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি । এই ভিরবাট্টায় অনেক চোর কেও চোর ধরার চীৎকার করতে শুনি । অতি উৎসাহী না হয়ে বাস্তবমুখী চিন্তা করি ও নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মুজিব আদর্শের সিপাহসালারা জয় বাংলার শ্লোগান তুলি । নেত্রীর উন্নয়ন চিত্র গ্রামে গন্জে ও সাধারন জনগোষ্ঠীর মাঝে তুলে ধরি যা আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ের পথ সুনিশ্চিত করবে বলে বিজ্ঞ মহলের অভিমত ।শেখ হাসিনা যেখানে , আম-রা আছি সেখানে । শেখ হাসিনার সরকার , বার বার দরকার । তাই সাধু সাবধান !

লেখক বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে একজন সম্মখ যোদ্ধা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD