পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
অতিবৃষ্টির ফলে উজান থেকে হঠাৎ নেমে আসা পানিতে ইউনিয়নের ২৭ পরিবার গৃহহীন।
কয়েকদিন আগে উপজেলার ছাওড় ইউনিয়নের কোচন্না গ্রামের সদ্য খননকৃত খালে উজান থেকে নেমে আসা পানিতে বন্যার সৃষ্টি হয়। এতে প্রায় ২৭টি পরিবারের বাড়িতে পানি প্রবেশ করলে ক্ষেতের ধান, চাল, গরু, ছাগল হাঁস মুরগি ও ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র ভেসে নিয়ে যায়।
খালের ঢালু অঞ্চলে পানি নিষ্কাশনের একটি ছোট্ট কালভার্ট ও খাঁড়ির ক্রস ড্যাম দেওয়া ছিল। এতে পানি যাওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকায় বন্যার সৃষ্টি হয়। ফলে এই বাড়িঘর গুলোর ভিতরে পানি প্রবেশ করে এবং কয়েক ঘন্টা অবস্থান করে। ফলে প্রায় পাঁচ লক্ষ টাকার গ্রামবাসীর ক্ষতি হয়েছে বলে জানান ছাড় এক ইউপি সদস্য।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM