রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাগমারা থানার মচমইল গ্রামে র্যাব-৫ এর একটি আভিযানিক দল মাদক বিক্রেতা আপেল মাহমুদ (৪০) কে গ্রেফতার করেছে। এসময় তার থেকে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করা হয়। অভিযানটি গত সোমবার রাতে পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আসামী নিজ বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য রেখে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখছে। এরপর র্যাব সদস্যরা তার গতিবিধি নজরদারি শুরু করে। রাতের কোনো এক সময় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তল্লাশির সময় বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহলের ৯০ শতাংশ ৯০% বিশুদ্ধ।
উল্লেখ্য, এই ধরনের প্রাণঘাতী মাদক সেবনের ফলে সম্প্রতি কয়েকজন প্রাণ হারিয়েছেন।
গ্রেফতারকৃত আপেল মাহমুদ এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় ৯০% বিশুদ্ধ অ্যালকোহল মিশ্রিত মাদক সরবরাহ করছিলো।
এ ঘটনার পর বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM