রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অন্ধ বাউল শিল্পী শুকুর আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ হামলায় শুকুর আলীসহ তার পরিবারের ৬ সদস্য আহত হন।
আহতরা হলেন—অন্ধ বাউল শিল্পী শুকুর আলী, তার বাবা দেলবর মন্ডল, মা মর্জিনা বেগম, স্ত্রী আছিয়া খাতুন, ভাই ইউনুস মন্ডল ও মেয়ে মীম আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীরা জানান, তাদের ক্রয়কৃত জমি জালিয়াতির মাধ্যমে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে মিউটেশন করা হয়। বিষয়টি জানাজানি হলে তারা মিউটেশন বাতিলের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে শরিফুল মন্ডল, জহুরুল মন্ডল, টিপু মন্ডল, হবিবর রহমান, মজিবর রহমান, কালাম মন্ডল, নজরুল মন্ডল, ফজলু মন্ডল, হিরা বেগমসহ প্রায় ৩০ জনের একটি দল তাদের বসতবাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM