রাজশাহী ব্যুরোঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৪ শে মে ২০২৫ খ্রিঃ ১৫.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে হেরোইন-৩২৪ গ্রাম, মোবাইল-০১টি, সিম-০১ টি সহ পেশাদার একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM