রাজশাহী মোহনপুরে কৃষক দলের প্রস্তুতি সভা
আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রাজশাহীর মোহনপুরে উপজেলার কৃষক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্ব্বায়ক শফিকুর রহমান ফিফটি। সভাটি পরিচালনা করেন সদস্য সচিব জাকারিয়া মন্ডল ।
প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক সাহাদৎ জামান খান রনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন বাকশিমইল ইউনিয়নের কৃষক দলের আহবায়ক মুনশেদ হোসেন মিঠু, ধূরইল ইউনিয়নে সভাপতি সাদ্দাম হোসেন,জাহানাবাদ ইউনিয়নের আহবায়ক সালাউদ্দিন হোসেন উজ্জ্বল,রায়ঘাটি ইউনিয়নের আহবায়ক কছের আলী,ঘাসিগ্রাম ইউনিয়নের আহবায়ক কামাল হোসেন, মৌগাছি ইউনিয়নের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM