মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসায় তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৫ মে) দুপুর একটায় সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। মাদ্রাসায় পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাগুলোতে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ক্লাস চলবে।এর মধ্যে শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য আধা ঘণ্টা সময় বিরতি দেওয়ার সরকারি বিধান রয়েছে।
স্থানীয় এক ব্যক্তি জানান, সরকার পতনের পর থেকেই প্রতিনিয়ত সময়ের আগেই ছুটি হয়ে থাকে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি।ওই মাদ্রাসার(ভারপ্রাপ্ত সুপার)আ:জালাল মোল্লা বলেন, মাদ্রাসায় একজন শিক্ষক ছুটি নিয়েছেন এবং তিনিও মাদ্রাসার পুকুর নিলাম কার্যক্রমের জন্য নীলফামারীতে যান। মাদ্রাসাটি কেনো এত তারাতাড়ি ছুটি দিয়েছেন তা বলতে পারেনি। তবে তিনি বিষয়টি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করেন এবং সন্ধান পরে দেখা করার কথা বলেন।
পরে প্রভাষক এমদাদুল হকের সাথে কথা বললে,তিনি বলেন,আমাকে লিখিত কোন দায়িত্ব দেয়া হয়নি।তিনি আরও বলেন গত ৮ তারিখ থেকে আজ ২৫ তারিখ এখন পযর্ন্ত ভালোমত ক্লাস নিচ্ছেন না কোনো শিক্ষক।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ-উজ-জামান সরকার মুঠোফোনে বলেন, সরকার কতৃক নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি দেওয়ার কোন বিধান নেই।
আমি জরুরি মিটিংয়ে আছি আপনি কাউকে দিয়ে লিখিত অভিযোগ করান।
লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM