তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে।শনিবার ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সুভাস মিয়া নলসন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার ভোর রাত ৩ টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা এলাকার হেলালের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।এ সময় ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সুভাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।গ্রেফতারকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদ হাসান বলেন, গ্রেফতারকৃত সুভাস মিয়া ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন। এছাড়া গ্রেফতারকালে তার কাছ ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে।শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM