কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমানঃ
ঢাকা, ২৪ মে ২০২৫ (শনিবার): আজ রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে পরিচালিত যৌথ অভিযানে কালুখালী উপজেলার শাওরাইল এলাকার একটি বাড়ি থেকে ১ টি ৯ মিঃমিঃ বিদেশী পিস্তল, ৩ টি ওয়ান শুটার গান, ১৫ টি গোলাবারুদ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র সহ সংশ্লিষ্ট এলাকার কুখ্যাত ডাকাত চক্র 'মজনু গ্রুপের' ০৫ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের উদ্ধারকৃত সরঞ্জামাদি সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM