শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ঈদ -উল -আযহা উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২মে) সকাল ৯টায় স্থানীয় মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম ইয়াসমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক প্রমুখ। প্রথম দিন শহরের মোট ৫টি স্থানে ৫১৫ টাকায় তেল ২ লিটার,চিনি ১ কেজি ও মশুর ডাল ২কেজি বিক্রি করা হয়। আজ প্রতিটি স্থানে ৪শ করে মোট ২ হাজার ভোক্তার কাছে টিসিবি স্মার্ট কার্ড ছাড়াই শুধুমাত্র এনআইডির মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। যা ঈদ-উল-আযহা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও জেলার সর্বমোট ১১টি পয়েন্টে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। যার আওতায় আসবে ৪ হাজার ৪শ ভোক্তা।ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি জেলার ১০টি উপজেলায় টিসিবি স্মার্ট কার্ডধারী ভোক্তাদের মাঝে ও পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে বলে জানায় প্রশাসন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM