ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরোঃ
২৩ মে নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ বন্দরটিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্ধোধনী খেলা ২২ মে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ট্রার্ফ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
রাত সাড়ে ৯ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন থানা আমীর মোঃ আবুল মোকারম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বি এম সেক্রেটারি ও ৩৯ নং ওয়ার্ড আমীর ওসমান গনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,৩৯ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ,মোজাম্মেল হক,সোহেব ইকবাল,আব্দুর রহিম বিশ্বাস, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে ২ টি ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি ম্যাচগুলো পর্যায় ক্রমে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির দায়িত্বশীল মোঃ ফখরুল ইসলাম জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM