তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী এবং হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অনৈতিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোবারক আলী এবং রিপন,সুজন নামের ৩ ব্যক্তি মিলে টাকা আদায় করছে।স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় ও সুবিধাভোগী অসহায় ভিজিডি কার্ডধারীরা জানান, বুধবার সকাল থেকে চাল উত্তোলনের জন্য কার্ড ধারীরা লাইনে দাড়িয়ে পরিষদে প্রবেশ করে।আমরা দরিদ্র মানুষ,সরকার আমাদের জন্য চাল দিচ্ছে কিন্তু মেম্বাররা টাকা না দিলে চাউল দিতে রাজি না।সবার কাছে থেকে গোডাউনের ভেতরেই টাকা নিয়েছে।কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়নি।পরে আমরা অনেকে ৩০০ টাকা করে দিয়েছি,আবার অনেকেই ২০০ টাকা করে দিয়ে চাল নিয়েছি।
অন্যদিকে পোগলদিঘা ইউনিয়নের সচিব মোঃ রফিকুল ইসলাম এর নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য মোবারক আলী জানান,আমি পরে যোগাযোগ করছি।
এদিকে পোগলদিঘা ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার এটিএম রুহুল আমীন বেগ জানান,পোগলদিঘা ইউনিয়নে ৪৫৬ জন কার্ড ধারী সুবিধাভোগী রয়েছে।আমি সকালে গিয়ে ২ টায় চলে এসেছি।প্রতি মাসে ৩০ কেজি করে বিতরণে কথা।মোট ৫ মাসের জন্য ৩ টি করে ৫০ কেজির বস্তা বিতরণ করা হয়েছে।অর্থ আদায় হয়েছে কিনা আমার জানা নেই।
পোগলদিঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সরিষাবাড়ী উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন জানান,অর্থ আদায়ের কোন সুযোগ নেই।আমি আপনার থেকেই প্রথম শুনলাম।এমন কোন বিষয় আমাকে ট্যাগ অফিসার জানায়নি।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন,অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ।আমি ভিডিও পেয়েছি।আমরা তদন্ত করে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM