মোঃ মনোয়ার হোসেন, রাজশাহীঃ
রাজশাহী মেট্রোপলিটন কাশিয়াডাঙ্গা পুলিশের অভিযানে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও দুইজন কিশোরগ্যাং এর সদস্য গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মহানগরীর শাহামুখদম থানার পবা নতুন পাড়া বনলতা আবাসিক এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম সম্রাট, মোঃ ইকরাম আলির ছেলে মোঃ তান্নিন।
গত ১৬ই মে শুক্রবার বিকেল আনুমানিক তিনটার সময় মহানগরীর উত্তর গুরিপাড়া এলাকা থেকে ৫০ পিচ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো এমফিটামিন জাতীয় এবং তীব্র ব্যাথা নাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসেবে ব্যবহৃত হয়। মাদক সেবিরা এই জাতীয় ঔষধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেনীর মাদকদ্রব্য হিসেবে সরকার ৮ জুলাই মাদক হিসেবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়।
আরো জানা গেছে, এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো ইয়াবার বিকল্প হিসেবে মাদক সেবীরা ব্যবহার করে আসছে। এর একেকটি ট্যাবলেটের দাম বাংলাদেশে ২০০ হতে ২৫০ টাকায় বিক্রি হয়। ভারতীয় সীমান্ত থেকে দিনমজুর, জেলেসহ নানান শ্রেণী পেশার মানুষের হাত বদল হয়ে কৌশলে এসব নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে।
সরেজমিনে অনুসন্ধানে আরো জানা গেছে সম্রাট ও তান্নিন কিসোরগ্যাং এর সাথে জরিত ছিল এর আগে রাজশাহীতে ভাইরাল ভিডিও দেশিও অস্ত্র নিয়ে কিসোরগ্যাং এর নাচানাচির ভিডিও তে তান্নিন ও সম্রাট কে দেখা যায়,এমনকি তাদের বিরুদ্ধে মহানগরীর শাহামুখদম থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM