মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১মে সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন আয়োজন করা হয়।
শ্যামপুর ইউনিয়ন দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, আব্দুল্লাহ, এম এ খায়রুল বাশার, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, মকবুল হোসেন মেঘলা
মেহেরপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, এস এ খান শিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, আমদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউল আলম দ্বীপু, যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, সুইট, জনি, নাহিদ সহ শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্যামপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুর ইসলাম নির্বাচিত হন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM