মোঃ জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আজ ২১ মে বুধবার জয়পুরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি দীর্ঘ ১২ বছর ধরে চলমান মামলার অবসান ঘটেছে। ২০১৩ সালের আলোচিত মামলাটি, যার নম্বর ছিল ৯৯/১৩, সে মামলায় অভিযুক্ত ৭২ জন সকলেই আদালতের রায়ে অব্যাহতি লাভ করেছেন।
মামলাটি ২০১৩ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের প্রেক্ষিতে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা হয়েছিল। ওই সময় বিভিন্ন বাড়িঘরে আগুন দেওয়া ও বিশৃঙ্খলার অভিযোগ এনে স্থানীয় প্রশাসন ৭২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।
বহু বছরের শুনানি শেষে আজ বুধবার আদালত এই মামলায় যুক্তিতর্ক ও প্রমাণ পর্যালোচনা করে সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। আসামিপক্ষের হয়ে দক্ষতার সঙ্গে আইনি লড়াই পরিচালনা করেন জয়পুরহাটের প্রখ্যাত দুই আইনজীবী অ্যাডভোকেট মোমেন ফকির ও আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কবির তাঁরা যুক্তিসঙ্গত যুক্তি ও প্রমাণ উপস্থাপন করে আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হন।
রায়ের পর আদালত চত্বরে এক স্বস্তির পরিবেশের সৃষ্টি হয়। আসামিপক্ষ ও তাঁদের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাঁরা বলেন, আলহামদুলিল্লাহ,অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এই রায় ঘোষণার পর এলাকার মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করছেন। দীর্ঘদিনের একটি জটিল ও স্পর্শকাতর মামলার নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM