
সুজন খন্দকার গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই"
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯শে মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম বারের মত হওয়া এই প্রতিযোগিতায় প্রপার হাইস্কুল, দেওয়ান পাড়া রহমত উল্লাহ কিন্ডারগার্ডেন ও সানসাইন'সহ ৩টি স্কুলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এই প্রতিযোগিতার আয়োজন করে, উপজেলা প্রশাসন ও উপজেলা আইসিটি অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন সদস্য সচিব ও উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাশ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন,এ ধরনের উপস্থাপন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM