মো ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইলঃ
টাঙ্গাইল ঘাটাইলে মিনি চাইনিজ রেষ্টুরেন্টর নামে যুবক যুবতীদের প্রেম লীলার অভয় আশ্রম খুলে বসেছেন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। এ বিষয়ে গত ১৬ মে তারিখে আনন্দ টিভি সহ বিভিন্ন ইলক্টিক ও প্রিন্ট মিডিয়ায় স্বচিত্র নিউজ প্রচারের জেরে আনন্দ টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ শোয়েব কে হত্যার হুমকি দেয়া হয়েছে। গত কাল রাত ২ টার সময় অজ্ঞাত স্থান থেকে ফোনে কল করে এ হত্যার হুম দেয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক আবু মোঃ শোয়েব ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায ভুগছেন। এ জীবনের নিরাপত্তা চেয়ে আজ দুপুর ১ টায় ঘাটাইল থানা জিডি করেন উক্ত সাংবাদিক। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM